রাজধানীর যাত্রাবাড়ী থানা থেকে গত বছর লুট হওয়া পুলিশের পিস্তল, গুলি ও ম্যাগজিনের সন্ধান মিলেছে চাঁদপুরের কচুয়ায়।
মঙ্গলবার সন্ধ্যায় র্যাব-১০ এর যাত্রাবাড়ি ক্যাম্পের একটি দল কচুয়ার বিতারা ইউনিয়নের মাঝিগাছা গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে এসব অস্ত্র উদ্ধার করে।
র্যাব জানায়, কচুয়া উপজেলার মাঝিগাছা গ্রামের একটি পরিত্যক্ত বাড়ির বসতঘরের মেঝেতে লুকানো ছিল লুট হওয়া পুলিশের অস্ত্র।
গোপন সূত্রে এমন সংবাদের ভিত্তিতে সেখানে বিশেষ যন্ত্র দিয়ে স্ক্যানিং করে একটি পিস্তল, ৮ রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন উদ্ধার করা হয়।
তবে এর সঙ্গে জড়িত কাউকে এখন কাউকে খুঁজে পাওয়া যায়নি।
এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন অস্ত্র উদ্ধারে অংশ নেওয়া সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
