ঢাকারবিবার , ৩১ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

শাহরাস্তি পৌরসভা সাহেব বাজার জিয়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে জনদুর্ভোগ লাগবে ভাটুনিখলা রাস্তা সংস্কার

মো. জাহাঙ্গীর আলম হৃদয়
আগস্ট ৩১, ২০২৫ ৭:৪০ অপরাহ্ণ
Link Copied!

শাহরাস্তি পৌরসভা ১১ নং ওয়ার্ড সাহেব বাজার জিয়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে শাহরাস্তি পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিয়াজীর ব্যাক্তিগত সহযোগিতায় জনদুর্ভোগ লাগবে ভাটুনিখলা রাস্তা সংস্কার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায় পৌরসভার অর্থায়নে বেশ কবছর আগে রাস্তাটি পাকা করা হয়েছে ।কিন্তু রাস্তার প্রবেশ মুখে নিচু থাকায় এবং পানি নিষ্কাশনের ড্রেনেজ ব্যবস্থা না  থাকার ফলে অতিবৃষ্টিতে পানি জমে রাস্তাটি নষ্ট হয়ে যায়। এতে করে স্কুল-কলেজের শিক্ষার্থীরা, এলাকার সাধারণ মানুষ এবং  যানবাহন চলাচলে জনদুর্ভোগ পোহাতে হয়।

জনদুর্ভোগ লাগবে  শাহরাস্তি পৌরসভাস্থ সাহেব বাজার জিয়া স্পোর্টিং ক্লাব  এবং পৌর ছাত্রদলের সদস্যরা যৌথভাবে রাস্তাটি স্বেচ্ছায় শ্রম দিয়ে সংস্কার করার উদ্যোগ গ্রহণ করেন।

তাদের এমন মানবিক কর্মকাণ্ড দেখে এলাকার মানুষ খুশি । সাহেব বাজারের ব্যবসায়ী সহ  স্থানীয়রা বলেন ভালো কাজের মধ্য দিয়ে সমাজের ছোট ছোট অনেক কাজ করা সম্ভব। আগামীতেও তরুণ সমাজ ভালো কাজ করবে, মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এগিয়ে আসবে সেটাই প্রত্যাশা করছি। সকল ভাল কাজে সমাজের সচেতন মানুষ, শিক্ষক ,সামাজিক, আইনজীবী, সাংবাদিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, ডাক্তার সহ সবাইকে এগিয়ে আসা উচিত।

রাস্তা সংস্কারের সাথে সম্পৃক্ত ছিলেন জিয়া স্পোর্টিং ক্লাব ও পৌর ছাত্রদলের নেতা জাকারিয়া ফাহিম ,গিয়াস উদ্দিন রাতুল,
মাহমুদুল হাসান ,শামিম আহমেদ, আরাফাত পাটোয়ারী, আনিসুর রহমান ,ইসমাঈল হোসেন সহ পৌরসভা ছাত্রদলের নেতাকর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।