ঢাকাশুক্রবার , ১১ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে নবাগত সিভিল সার্জন ডা. নূর আলম দীন

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১১, ২০২৪ ৮:১০ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁদপুরের নবাগত সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নূর আলম দীন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের এক প্রজ্ঞাপনে চাঁদপুরের নবাগত সিভিল সার্জন পদে ডাঃ মোহাম্মদ নূর আলম দীন পদায়ন আদেশ জারি করেন।

৮ অক্টোবর রাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব আবু রায়হান দোলন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে চাঁদপুরের সিভিল সার্জন হিসেবে সহকারী পরিচালক ওএসডি, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা সংযুক্ত : চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডাঃ মোহাম্মদ নূর আলম দীনকে নিযুক্ত করেন। যার স্মারক নং ৪৫.০০.০০০০.১৪৮.১৯.০০৩.২৩-৬৩৪, তারিখ : ০৮-১০-২০২৪।

প্রসঙ্গত , চাঁদপুরের বিতর্কিত সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেনকে ওএসডি করে স্বাস্থ্য অধিদফতরে সংযুক্ত করা হয়েছে। ৮ অক্টোবর রাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব আবু রায়হান দোলন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেনকে ওএসডি করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।