ঢাকাশনিবার , ৩০ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

মতলব উত্তরে মেয়েদের অশ্লীল অঙ্গভঙ্গি প্রদর্শনকারী টিকটকারের বিরুদ্ধে ছাত্রদল নেতার অভিযোগ

চাঁদপুর ট্রিবিউন
আগস্ট ৩০, ২০২৫ ২:২০ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় কিশোর গ্যাং ও ইভটিজারদের বিরুদ্ধে শুক্রবার সন্ধ্যায় থানায় লিখিত অভিযোগ করেছেন ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজের সদ্য সাবেক আহ্বায়ক আব্দুর রহমান মুন্না।

অভিযোগে তিনি উল্লেখ করেন, বিবাদী মো. নিরব একজন টিকটকার ও কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। সে নিয়মিতভাবে স্কুল, কলেজ ও মাদ্রাসা পড়ুয়া ছাত্রীদের উদ্দেশ্যে অশ্লীল অঙ্গভঙ্গি প্রদর্শন করে টিকটকে ভিডিও আপলোড করে আসছে। এ ছাড়া বিভিন্ন অশ্লীল ও অশ্রাব্য ভাষা ব্যবহার করে ভিডিও তৈরি করছে। বখাটে নিরব উপজেলার ওঠারচর গ্রামের জাকির সরকারের ছেলে।

অভিযোগকারী আব্দুর রহমান মুন্না বলেন, গত ২৮ আগস্ট উপজেলার নতুন বাজারস্থ দেশীয় পণ্যের মেলায় নিরব প্রকাশ্যে অশ্লীল অঙ্গভঙ্গি করে টিকটকে ভিডিও আপলোড করে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হলে সুশীল সমাজ তীব্র নিন্দা জানায়। কিন্তু সমালোচনার পর সে লাইভে এসে নিন্দুকদের হুমকি দেয়। তার সহযোগীরাও মেসেঞ্জারে এসে হুমকি প্রদান করে। এতে এলাকায় আতঙ্ক ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

আব্দুর রহমান মুন্না, যিনি সদ্য সাবেক ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ছিলেন, আরও বলেন, মতলব উত্তর উপজেলায় কিশোর গ্যাংয়ের তৎপরতা দিন দিন বাড়ছে। এরা টিকটক, ফেসবুক লাইভ ব্যবহার করে সমাজে বিশৃঙ্খলা ছড়াচ্ছে, মেয়েদের হয়রানি করছে। শিক্ষার্থীরা আতঙ্কে স্কুল-কলেজে যেতে ভয় পাচ্ছে। সামাজিক অবক্ষয় রোধে প্রশাসনের কঠোর পদক্ষেপ জরুরি।

এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, অভিযোগটি আমরা পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হবে। সমাজে যারা অশ্লীল কর্মকাণ্ড ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।