ঢাকারবিবার , ২৪ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুর থেকে ঈশ্বরদীর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার

চাঁদপুর ট্রিবিউন
আগস্ট ২৪, ২০২৫ ২:১১ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরদীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপজেলা সাধারণ সম্পাদক খোন্দকার মোহাম্মদ আরমান উদ্দিন (২৮)কে চাঁদপুর জেলা থেকে গ্রেপ্তার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে গত ২০ আগষ্ট’২৫ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আরমান উদ্দিন পৌরশহরের পূর্ব টেংরি এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে।

 

শনিবার (২৩ আগস্ট) সকালে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আ স ম আব্দুন নুর সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় ঈশ্বরদী থানায় দায়েরকৃত মামলা (নং–১০/২৪ এবং নং–১২/২৪)’র আসামি আরমান দীর্ঘদিন চাঁদপুর জেলায় আত্মগোপনে ছিল। সেখানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে সে সুপারভাইজার হিসেবে কাজ করছিল।

 

গোপন সংবাদের ভিত্তিতে ও আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তার অবস্থান শনাক্ত করার পর বুধবার (২০ আগস্ট’২৫) রাতে ঈশ্বরদী থানা পুলিশ চাঁদপুর থেকে তাকে গ্রেপ্তার করে।

পরে তাকে ঈশ্বরদীতে থানায় এনে জিজ্ঞাসাবাদের পর বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

গ্রেফতারকৃত ছাত্রলীগের সাধারণ সম্পাদক খোন্দকার আরমানের বিরুদ্ধে সরকারি কলেজের অধ্যক্ষকে মারধর, বিভিন্ন স্থানে লুটপাট, মারপিটের আরও একাধিক অভিযোগ রয়েছে বলে জানানো হয়েছে।

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।