ঢাকাবৃহস্পতিবার , ২১ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী আটক

চাঁদপুর ট্রিবিউন
আগস্ট ২১, ২০২৫ ১:৫১ অপরাহ্ণ
Link Copied!

কচুয়ায় যৌথ বাহিনীর অভিযানে মো. শাহ আলম (৬০) নামে মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে।

বুধবার (২০ আগস্ট) রাত সোয়া ১টার দিকে স্থানীয়দের গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ আর্মি ক্যাম্পের উদ্যোগে উপজেলার মোনারপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিকেলে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

তিনি বলেন, ওই মাদক কারবারির কাছ থেকে ৩০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই বিষয়ে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করার জন্য কচুয়া থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকমুক্ত চাঁদপুর গড়ার লক্ষ্যে যৌথ বাহিনীর এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।