ঢাকামঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে সিঙ্গার শোরুমের সাইনবোর্ড পড়ে নারী-শিশুসহ আহত তিন

চাঁদপুর ট্রিবিউন
আগস্ট ১৯, ২০২৫ ১১:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁদপুর শহরের লেকেরপাড় এলাকায় সিঙ্গার ভিকোর শোরুমের সাইনবোর্ড ধ্বসে নিচে চাপা পড়ে পথচারী নারী ও শিশুসহ ৩ জন আহত হয়েছে।

সোমবার সন্ধ্যায় সিঙ্গার শোরুমের সামনে এ ঘটনাটি ঘটে। ঘটনার পরপর চাঁদপুর সদর মডেল থানার এসআই (উপ-পরিদর্শক) আব্দুল কুদ্দুস ঘটনাস্থল পরিদর্শন করেন।

আহতরা হলেন, শহরের মিশন রোড এলাকার ইমু (১৮) ও তার ভাই কাইফ (৫)। এসময় অন্য এক নারী পথচারীও আহত হয়। আহতরা শহরের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিঙ্গার শোরুমের বিশাল বড় সাইনবোর্ডটি হঠাৎ ধ্বসে পড়ে। এর নিচে চাপা পড়ে ৩ জন আহত হয়েছে। কিন্তু শোরুমের ম্যানেজারসহ স্টাফদের উদাসিনতায় পথচারীরা  ক্ষিপ্ত হয়ে যায়। তারা আহতদের উদ্ধার না করে তাদের সাইনবোর্ড সরাতে ব্যস্ত হয়ে পড়েন। এক পর্যায়ে তাদের উদাসিনতা দেখে বিক্ষুব্ধ জনতা চড়াও হয়। পরে উপস্থিত জনতা তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায়।

চাঁদপুরে সিঙ্গার শোরুম ম্যানেজার মোঃ ইমরান জানান, এটা একটি শুধুই দূর্ঘটনা। আমি সাথে সাথে কোম্পানীকে বিষয়টি অবগত করেছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।