ঢাকাশনিবার , ১৬ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জের রান্ধুনীমুড়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন

হাজীগঞ্জ প্রতিনিধি
আগস্ট ১৬, ২০২৫ ১১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন ও কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য,চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের প্রধান সমন্বয়ক ইঞ্জি.মমিনুল হকের আশুরোগ মুক্তি কামানায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) বাদ এশা হাজীগঞ্জ পৌর ১০,১১ ও ১২ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ১২ নং ওয়ার্ড  হাজারী বাড়ি সংলগ্ন বিএনপির কার্যালয়ে এ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। এতে দোয়া ও মিলাদ পরিচালনা করেন স্থানীয় মসজিদের পেশ ইমাম ও খতিব।

অনুষ্ঠানে পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট মোঃ ওমর ফারুক টিটু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেবা সংঘের প্রতিষ্ঠাতা ও চাঁদপুর জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন নোমান।

পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক আবু ইউছুফ পাটোয়ারীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পৌর যুবদলের সাবেক আহবায়ক মিজানুর রহমান সেলিম,পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব দ্বীন ইসলাম টগর।

এসময় উপস্থিত ছিলেন,হাজীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক শাহাদাত হোসেন সাধু,প্রফেসর কামরুল ইসলাম,পৌর বিএনপি’র সাবেক সদস্য মোঃ কবির হোসেন, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইকবাল মিয়াজী,পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজাদ খান বাপ্পি,১২ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি বসির আহমেদ,সাবেক সাধারণ সম্পাদক মফিজুর রহমান মিজি,পৌর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন লারা,পৌর ১০ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম, পৌর ২ নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ আলী,হাজীগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম রকিব,ছাত্রনেতা তিষান,নিপু,মহসিন,জাবেদ,মতিন,সৈকত,রানা,সাব্বির,নাহিদ,কুদ্দুস,সাহেদ,নাইম, সুজন,লিটন,রাহিম প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।