আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের, এবং বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মদিন উদযাপন।
মঙ্গলবার (১২ আগস্ট) নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের কণফারেন্স কক্ষে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের সভাপতি সাইফুল ইসলাম রাসেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) শরিফউল বশার বাদল ও সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) চাঁদপুরের হাজীগঞ্জে কৃতি সন্তান মোস্তফা মজুমদার সুমন এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যডভোকেট আবদুস সালাম আজাদ।
এ সময় অনুষ্ঠানে সংগঠনের যুগ্ম আহবায়ক ও ঢাকা মহানগর দক্ষিনের আহবায়ক এ কে এম শহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক সালাউদ্দিন মনি, সহ-সাংগঠনিক সম্পাদক চাঁদপুরের হাজীগঞ্জে কৃতি সন্তান আলমগির কবির, যুগ্ন-সাধারন সম্পাদক আবুল কালাম, কেন্দ্রীয় আইটি সম্পাদক জুয়েল রানা,সাংবাদিক মাজাহারুল ইসলামসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর দক্ষিন ও উত্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
