ঢাকাশনিবার , ৯ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে মানববন্ধন

হাজীগঞ্জ প্রতিনিধি
আগস্ট ৯, ২০২৫ ৫:০১ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরে একদিনের ব্যবধানে প্রকাশ্যে এক সাংবাদিকের ওপর হামলা ও আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে চাঁদপুরের হাজীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

হামলা ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির এবং সাংবাদিক নির্যাতনের সকল মামলা ও অভিযোগ দ্রুত বিচার ট্রাইবুনালো মাধ্যমে নিষ্পত্তি ও বিচারের দাবিতে শনিবার (৯ আগস্ট) দুপুরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

হাজীগঞ্জ বাজারস্থ হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সম্মুখে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রেসকাবের সভাপতি হাসান মাহমুদ,সাধারণ সম্পাদক খন্দকার আরিফ,সদস্য গাজী সালাউদ্দিন,খালেকুজ্জামান শামীম,মহিউদ্দিন আল আজাদ,কামরুজ্জামান টুটুল,এনায়েত মজুমদার,মোহাম্মদ সাইফুল ইসলাম,অর্থ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্যাহ্ ও এটিএন নিউজের স্টাফ রিপোর্টার আসাদ ভুঁইয়া।

সাইফুল ইসলাম সিফাতের উপস্থাপনায় মানববন্ধনে ন্যাক্কারজনক এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন,সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত ও সাংবাদিক সুরা আইন প্রণয়ন করতে হবে। সাংবাদিক তুহিন হত্যা শুধু একজন সাংবাদিককে নির্মমভাবে হত্যা নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতা ও সাধারণ মানুষের নিরাপত্তার জন্য বড় হুমকি। আমরা এ হত্যাকাণ্ডসহ বিগত দিনে সকল সাংবাদিক হত্যা ও নির্যাতনের দ্রুত বিচারের দাবি জানাই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।