ঢাকাবুধবার , ৯ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় বর্ণমালা বিদ্যানিকেতনে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান

কচুয়া প্রতিনিধি
অক্টোবর ৯, ২০২৪ ১:০৯ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী বর্নমালা বিদ্যা নিকেতনে ১০তম বার্ষিকী ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার এই একাডেমীতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কোরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হয়ে পরে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান শিক্ষক ও শিক্ষার্থীরা এবং জাতীয় সংগীত অনুষ্ঠানের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

সাহেদাপুর গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার মো. আমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, হাজীগঞ্জের আলীগঞ্জ পিটি আইয়ের সাবেক ইনস্ট্রাক্টর মো. আব্দুল মতিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম মালেক,নলুয়া বাজার কমিটির সভাপতি হাবিবুন্নবী সুমন সহ আরো অনেকে।

পরে শিক্ষার্থীদের পুরস্কার বিতরন করেন অতিথিবৃন্দ। এসময় বর্নমালা বিদ্যা নিকেতনের শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।