শাহরাস্তি প্রেসক্লাবের চলমান উন্নয়ন কর্মকাণ্ড ও ভূমি পরিদর্শন করেছেন চাঁদপুর জেলা প্রশাসক মোঃ মহসীন উদ্দিন। ২২ জুলাই মঙ্গলবার তিনি প্রেসক্লাব প্রাঙ্গণে (নিজস্ব স্হায়ী কমপ্লেক্সে) উপস্থিত হয়ে উন্নয়ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন।
জেলা প্রশাসক প্রেসক্লাবের আধুনিকায়ন ও সাংবাদিকদের জন্য সুযোগ-সুবিধা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, গণমাধ্যম একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকদের পেশাগত উন্নয়নের জন্য প্রাতিষ্ঠানিক অবকাঠামো উন্নয়ন জরুরি।
পরিদর্শন কালে তাকে স্বাগত জানান, প্রেসক্লাব সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন ও সাংগঠনিক সম্পাদক মীর হেলাল।এসময় উপস্থিত শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাসার পিপিএম (বার) , শাহরাস্তি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সজল পাল, যুগ্ম সম্পাদক কামরুজ্জামান সেন্টু, সদস্য, হাসানুজ্জামান, ফয়সাল আহমেদ, আহসান হাবীব, জসিম উদ্দিন , আবু মুসা আল সিহাব, মোসাদ্দেক হোসেন জুয়েল, রকি চন্দ্র সাহা, প্রমূখ। এছাড়াও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, থানা অফিসার ইনচার্জ, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি , সাধারণ সম্পাদক সহ সদস্যবৃন্দদের ধন্যবাদ জানিয়েছেন শাহরাস্তি প্রেসক্লাবের সহ-সভাপতি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়।
