ঢাকাসোমবার , ১৪ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

পারিবারিক কবরস্থানে সাংবাদিক আমরুজ্জামান সবুজের দাফন সম্পন্ন

চাঁদপুর ট্রিবিউন
জুলাই ১৪, ২০২৫ ৭:৩০ অপরাহ্ণ
Link Copied!

শাহরাস্তি প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক, দৈনিক ইনকিলাব ও চাঁদপুর প্রবাহের প্রতিনিধি, শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠী ১৯৯৬ যুব ও মহিলা সাংস্কৃতিক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ আমরুজ্জামান সবুজ (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

রোববার (১৩ জুলাই ২০২৫) রাত ১ টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে তিনি স্ত্রী, তিন কণ্যা, এক ছেলেসহ বহু আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী, গুনগ্রাহী রেখে যান। তিনি দীর্ঘদিন যাবত মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন।‌

 

সৈয়দ আমরুজ্জামান সবুজ শাহরাস্তি উপজেলার শ্রীপুর গ্রামের মিয়া বাড়ির সন্তান।

তিনি সাংস্কৃতিক সংগঠন, সামাজিক কর্মকান্ড সহ বিভিন্ন কাজের সাথে যুক্ত ছিলেন।

সাংবাদিক আমরুজ্জামান সবুজের জানাজার নামাজ শেষে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক মেয়াজী,এই সময় বক্তব্য রাখেন পৌর বিএনপি’র সাবেক সভাপতি শেখ বেলেয়েত হোসেন সেলিম, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মইনুল ইসলাম কাজল সহ পরিবারের অন্যান্য সদস্যগণ।

সৈয়দ আমরুজ্জামান সবুজের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠী ১৯৯৬ যুব ও মহিলা সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, সাধারণ সম্পাদক এরশাদ আলম , যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক জুয়েল, সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান নয়ন, দপ্তর সম্পাদক রকি সাহা সহ সংগঠনের সদস্যবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।