ঢাকারবিবার , ১৩ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

শাহরাস্তিতে আগুনে পুড়ে যাওয়া ঘটনাস্থল পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দেখতে যান ইউএনও নিগার সুলতানা

চাঁদপুর ট্রিবিউন
জুলাই ১৩, ২০২৫ ৬:০৫ অপরাহ্ণ
Link Copied!

শাহরাস্তি সাহেব বাজারে আগুনে পুড়ে যাওয়া ঘটনাস্থল পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দেখতে যান উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানা।

১২ জুলাই শনিবার তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ সময় উপজেলা ও পৌরসভা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আগুনে পড়ে যাওয়া কাপড়ের দোকানদার সুজন ও তার মা ঋণ করে তার সন্তানকে দোকান দিয়েছেন বলেও উপজেলা নির্বাহী অফিসার কে জানান, বর্তমানে তাদের ঘরে কোন ধরনের খাবারের চাল নেই আর্থিক সংকটের কথা তুলে ধরেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কাপড়ের ব্যবসায়ী সুজন।
সুজনের মায়ের কথা শুনে তাৎক্ষণিক পৌরসভা থেকে চালসহ যাবতীয় সহযোগিতা দেওয়ার নির্দেশ দেন উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানা।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জেলা প্রশাসক বরাবর সহায়তার আবেদন দিতে বলেন, পাশাপাশি সকল ধরনের সহযোগিতা করা হবে বলেও তিনি ব্যবসায়ীদের আশ্বস্ত করেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মুদি দোকানের মালিক মোস্তফা ভূঁইয়া এবং মিম সুইটের মালিক মোস্তাকিম সহ বাজারের অন্যান্যরা ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।