ঢাকাবৃহস্পতিবার , ১০ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

শাহরাস্তিতে নিষিদ্ধ ভেসাল জাল জব্দ করে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস

সিদ্দিকুর রহমান নয়ন
জুলাই ১০, ২০২৫ ১১:৫৭ অপরাহ্ণ
Link Copied!

শাহরাস্তিতে উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের যৌথ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ভেসাল জাল জব্দ করে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

উপজেলার বিভিন্ন খাল-বিলে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা’র নির্দেশনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার। অভিযানে খালের স্বাভাবিক পানিপ্রবাহে বাধা সৃষ্টি এবং ছোট মাছ নিধনের জন্য ব্যবহৃত নিষিদ্ধ ভেসাল জালসমূহ চিহ্নিত করে তা অপসারণের নির্দেশ প্রদান করা হয়।

অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল্লাহ আল সাদাফ, শাহরাস্তি থানার সাব-ইন্সপেক্টরসহ সঙ্গীয় পুলিশ ফোর্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। জব্দ করা জালগুলো একই দিন রাতেই জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাছের প্রাকৃতিক প্রজনন ও চলাচল রক্ষার লক্ষ্যে এবং জনসচেতনতা বৃদ্ধির জন্যই এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা।

স্থানীয় জনগণ প্রশাসনের এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছে এবং সময়োপযোগী ও প্রয়োজনীয় বলে মন্তব্য করেছেন। তাদের মতে, এ ধরনের পদক্ষেপে মাছের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ নিশ্চিত হবে এবং ভবিষ্যতে মৎস্য সম্পদ বৃদ্ধি পাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।