ঢাকাবুধবার , ৯ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

টানা দুই দিনের বৃষ্টিতে শাহরাস্তিতে পানি বেড়ে জলের মাছ ডাঙায়

চাঁদপুর ট্রিবিউন
জুলাই ৯, ২০২৫ ১০:২৮ অপরাহ্ণ
Link Copied!

টানা দুই দিনের বৃষ্টিতে শাহরাস্তিতে পানি বেড়ে  জলের মাছ ডাঙায় উঠেছে।

মঙ্গলবার ভোর রাত থেকে বুধবার টানা দুই দিনের বৃষ্টিতে শাহরাস্তি উপজেলার বিভিন্ন এলাকায় পানি বেড়েছে, দ্রুত বন্যা হবার আশঙ্কা করছেন অনেকে।

টানা বৃষ্টিপাতের ফলে বিভিন্ন অঞ্চলে জলের মাছ ডাঙায় উঠেছে । কর্মহীন অবস্থায় কাটছে যানবাহনের সাথে সম্পৃক্ত শ্রমজীবী মানুষ, অপরদিকে স্থানীয় ব্যবসায়ীরা ব্যবসা-বাণিজ্য নেই বলে জানিয়েছেন । বৃষ্টির ফলে ঘর থেকে বের হতে পারছেন না সাধারণ মানুষ।

সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোতেই কর্মরত লোকদের দেখা যায় অফিস আদালতে।

অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ নেই অতিরিক্ত বৃষ্টির ফলে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।