ঢাকারবিবার , ৬ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

শাহরাস্তিতে বিএনপির সদস্য সংগ্রহ ফরম বিতরণ অনুষ্ঠিত

শাহরাস্তি প্রতিনিধি
জুলাই ৬, ২০২৫ ১১:০৭ অপরাহ্ণ
Link Copied!

শাহরাস্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য অন্তর্ভুক্তির অংশ হিসেবে সদস্য সংগ্রহ ফরম বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

রোববার শাহরাস্তি উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে কালিয়াপাড়ায় এ কার্যক্রমের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আয়াত আলী ভূঁইয়া। উপজেলা যুবদলের সদস্য সচিব এহতেশামুল হক গনি’র সঞ্চালনায় বক্তারা বলেন, এই কার্যক্রমে যেন কোনো প্রকার গ্রুপিং বা স্বজনপ্রীতির সুযোগ না থাকে।

ত্যাগী, আদর্শবান ও মাঠের কর্মীদের যথাযথ মূল্যায়নের আহ্বান জানানো হয়। পাশাপাশি দলকে শক্তিশালী ও সংগঠিত করতে দলীয় শৃঙ্খলা ও ঐক্যের উপর জোর দেন নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ রুপম পাটওয়ারী, শাহ মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মোঃ সেলিম পাটোয়ারী লিটন, যুগ্ম সম্পাদক মোঃ ইকবাল হোসেন, বিএনপি নেতা মমতাজ উদ্দিন, পৌর বিএনপির সিঃ  সহ-সভাপতি মোঃ আবুল কালাম পাটোয়ারী, শফিউল্লাহ বাচ্চু, পৌর বিএনপি’র সাবেক সভাপতি বেলায়েত হোসেন সেলিম, সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন চৌধুরী, যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজি, সাবেক সভাপতি আব্দুল মান্নান, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক গাজী ফিরোজ, সাংগঠনিক সম্পাদক সোলেমান রায়হান, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন নয়ন, উপজেলা  সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মাসুদ আলম সিকদার , সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন সিপন, শ্রমিক দলের আহ্বায়ক হেলাল উদ্দিন, পৌর শ্রমিক দলের আহ্বায়ক আঃ খালেক, উপজেলা ছাত্রদলের আহবায়ক ইঞ্জিনিয়ার এবি এম পলাশ, সদস্য সচিব মোঃ আজগর হোসেন প্রমুখ।

অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মীরা বলেন, এই সদস্য সংগ্রহ প্রক্রিয়া বিএনপিকে নতুন শক্তি ও গতি দেবে এবং ভবিষ্যতের আন্দোলন-সংগ্রামে একটি মজবুত ভিত্তি তৈরি করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।