ঢাকাবুধবার , ২ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ফরিদগঞ্জে ঋণে জর্জরিত দিনমজুরের আত্মহত্যা

চাঁদপুর ট্রিবিউন
জুলাই ২, ২০২৫ ১০:২২ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের ফরিদগঞ্জে ঋণের ভারে জর্জরিত- আবারো ঋণ গ্রহণে স্ত্রী সহযোগিতা না করায় এক দিনমজুর বিষপানে আত্মহত্যা করেছেন। উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের সাহাপুর গ্রামের গাজী বাড়িতে মঙ্গলবার (১ জুলাই) বিকালে এ ঘটনা ঘটে।

মিজান গাজী (৫০) সাহাপুর গ্রামের মোহাম্মদ আলী গাজীর ছেলে ও ৪ সন্তানের জনক। খবর পেয়ে থানা পুলিশ রাতে লাশ উদ্ধার করে বুধবার (২ জুলাই) চাঁদপুরে পোস্ট মর্টেমের জন্য পাঠিয়েছে।

 

জানা গেছে, মিজান গাজী বেশ কয়েকটি এনজিও সংস্থা থেকে ঋণ নেন। এগুলোর নিয়মিত সাপ্তাহিক কিস্তি পরিশোধ করতেই হিমশিম খাচ্ছিলেন। এরই মধ্যে তার স্ত্রীকে অন্য আরেকটি এনজিও থেকে ঋণ তোলায় সহযোগিতার জন্য চাপ প্রয়োগ করেন; কিন্তু স্ত্রী কোহিনুর বেগম এতে রাজি না হওয়ায় অভিমান করে পরিবারের সদস্যদের অগোচরে বিষপান করেন। পরিবারের সদস্যরা টের পেয়ে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চাঁদপুর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ মঙ্গলবার রাতে লাশ উদ্ধার করে বুধবার (২ জুলাই) সকালে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।