ঢাকামঙ্গলবার , ২৪ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

শাহরাস্তিতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের মিছিল, চারজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
জুন ২৪, ২০২৫ ৯:৫৩ অপরাহ্ণ
Link Copied!

শাহরাস্তিতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের মিছিলে চারজনকে গ্রেফতার করা হয়েছে।

 

শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজারে গতকাল (২৩ জুন) রাতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গোপনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি মিছিল বের করে।

 

স্থানীয় প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে এ কর্মসূচি আয়োজন করায় পুলিশ দ্রুত অভিযান চালিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয় এবং ঘটনাস্থল থেকে ৪জনকে আটক করে।

গ্রেফতারকৃতরা হলেন মৃত এবায়েত উল্লাহর ছেলে মোঃ দুলাল তালুকদার (৫৫), আব্দুল হকের ছেলে মোঃ ফারুক হোসেন (৪৯), মৃত নুরুল ইসলামের ছেলে সেলিম মুন্সি (৬৫) ও আলমগীর হোসেন ছেলে মেহেদী হাসান (২৬)।

শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি)আবুল বাশার জানান, “সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নাশকতামূলক উদ্দেশ্যে মিছিলের আয়োজন করায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৪জনকে গ্রেফতার করা হয়েছে।

এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।