ঢাকাশনিবার , ১৪ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
জুন ১৪, ২০২৫ ৮:৪৩ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরে বাসচাপায় মো. মুরাদ হোসেন (৩৮) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার দুপুরে মতলব-বাবুরহাট-পেন্নাই সড়কের বড়দিয়া আড়ং বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মুরাদ হোসেন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মধুপুর গ্রামের শাহজাহানের ছেলে।

পুলিশ ও স্থানীয় জানান, দুপুরে বাবুরহাট থেকে ঢাকাগামী জৈনপুর পরিবহন নামক যাত্রীবাহী বাসটি রওয়ানা হলে বড়দিয়া সরকার বাড়ির নিকট আসলে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী মুরাদ হোসেন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। পরে অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হলে পথিমধ্যে তার অবস্থার অবনতি হয় এবং মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহমেদ বলেন, সংবাদ পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে পথিমধ্যে তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করা হয়। আইনি ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।