ঢাকাশনিবার , ১৪ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে দুই কিশোর গ্যাং সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক
জুন ১৪, ২০২৫ ১১:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁদপুর সদর উপজেলায় তালিকাভুক্ত দুইজন কিশোর গ্যাং সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী।

শুক্রবার রাত দুইটায় স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প এবং চাঁদপুর সদর থানা পুলিশ কর্তৃক তালিকাভূক্ত অপরাধী এবং কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

 

এ সময়  চাঁদপুর সদর উপজেলা থেকে চিহ্নিত কিশোর গ্যাং সদস্য মোঃ ইউসুফ (১৮) এবং রূপক চন্দ্র দাস (১৯)’কে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য গ্রেফতারকৃতদের চাঁদপুর সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

চাঁদপুর আর্মি ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তাতে আরো বলা হয়েছে, গত ০৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ হতে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।