ঢাকাশুক্রবার , ১৩ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

শাহরাস্তিতে জিয়া স্পোর্টিং ক্লাবের অফিস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন

মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়
জুন ১৩, ২০২৫ ১১:৪৩ অপরাহ্ণ
Link Copied!

শাহরাস্তিতে জিয়া স্পোর্টিং ক্লাবের অফিস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

১৩ জুন শুক্রবার রাতে শাহরাস্তি পৌরসভা ১১ নং ওয়ার্ড সাহেব বাজার আল মদিনা সুপার মার্কেটে শাহরাস্তিতে জিয়া স্পোর্টিং ক্লাবের অফিস উদ্বোধন করা হয়।

টামটা , শংকরপুর, কৃষ্ণপুর, ভাটোনিখলা ও ভিংরা সহ বেশ কিছু গ্রামের ছাত্রদলের উদ্যোগে জিয়া স্পোর্টিং ক্লাবের যাত্রা শুরু হয়েছে।

এ অফিসের মাধ্যমে সমাজের প্রতিটি মানুষের কল্যাণে কাজ করার জন্য এমন উদ্যোগ বলে জানালেন দায়িত্বশীলরা।

জিয়া স্পোর্টিং ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক শাহরাস্তি পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিয়াজী অফিসের শুভ উদ্বোধনের পাশাপাশি নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন ।

মেহেরাজুন্নবী রাজুর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন মিডিয়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, শাহরাস্তি পৌরসভা ১১ নং ওয়ার্ড কমিশনার আবুল কাশেম মুন্সী, তকদির হোসেন প্রিন্স, নজরুল ইসলাম ভূঁইয়া, জাকারিয়া ফাহিম, গিয়াস উদ্দিন রাতুল, শারিয়ার নাফিস, আরাফাত পাটোয়ারী, ইসমাইল হোসেন ,আনিসুর রহমান ,ইউসুফ হোসেন, আরাফাত হোসেন শাহেদ, আমজাদ হোসেন রিয়াদ ,হৃদয় চৌধুরী ,সাজ্জাদ চৌধুরী , শাহাদাত হোসেন, আরিফুর রহমান সহ দলীয় নেতাকর্মীরা এই সময় উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।