ঢাকাসোমবার , ৯ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

অন্ধ হাফেজ ও অসহায়দের জন্য চাঁদপুর জেলা বিএনপি সভাপতির পশু কোরবানি

নিজস্ব প্রতিবেদক
জুন ৯, ২০২৫ ১২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ঈদুল আজহার দ্বিতীয় দিনে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাসভবনে অন্ধ হাফেজ, মাদরাসা ও গরিব অসহায় মানুষসহ দলীয় নেতা-কর্মীদের জন্যে বৃহৎ আকৃতির সাতটি গরু কোরবানি দেয়া হয়। এর মধ্যে হাইমচরে একটি, বাস স্ট্যান্ড কবরস্থান মাদ্রাসায় একটি ও চাঁদপুর শহরের মুনিরা ভবনে পাঁচটি গরু আল্লাহর নামে কোরবানি দেয়া হয়।

এবার চাঁদপুরে জেলা বিএনপির সভাপতি পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন বাগাদী দরবার শরীফের ঈদগাহে। তিনি চাঁদপুর বাস স্ট্যান্ড পৌর কবরস্থানে মৃত স্বজনদের কবর জিয়ারত করেন। ঈদের দিন নিজ বাসভবনে তিনি দলীয় নেতা-কর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।