ঢাকাশনিবার , ৭ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

কোরবানি দিতে গিয়ে আহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে

চাঁদপুর ট্রিবিউন ডেক্স
জুন ৭, ২০২৫ ৫:০০ অপরাহ্ণ
Link Copied!

পবিত্র ঈদুল আজহার প্রথম দিনে রাজধানীসহ আশপাশের এলাকায় কোরবানির পশু জবাই ও মাংস কাটাকাটি করতে গিয়ে অসাবধানতাবশত শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এদের মধ্যে অধিকাংশ মৌসুমি কসাই।

 

শনিবার (৭ জুন) সকাল থেকে বেলা সোয়া ৩টা পর্যন্ত এসব আহত ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য এসেছেন।

 

বেলা ৩টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মুশতাক আহমেদ জানান, সকাল থেকে বিকেল পর্যন্ত রাজধানী ও আশপাশের এলাকা থেকে ১০০ জনের বেশি আহত এসেছেন। এদের মধ্যে কয়েকজনকে ভর্তি দেওয়া হয়েছে। তারা সবাই শঙ্কামুক্ত। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

প্রতি বছর ঈদুল আজহার দিন অসাবধানতাবশত এমন আহত হওয়ার ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানা যায়, আহতদের অধিকাংশই মৌসুমি কসাই। আবার নিজেদের গরু কোরবানি দিতে গিয়ে আহত হয়েছেন এমন লোকজনও আছেন। আহতের সংখ্যা আরও বাড়তে পারে।

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।