ঢাকামঙ্গলবার , ২৭ মে ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে ভূমি মেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
মে ২৭, ২০২৫ ১০:১৭ অপরাহ্ণ
Link Copied!

নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এই আদর্শিক প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের হাজীগঞ্জে ভূমি মেলা অনুষ্ঠিত হয়।

উপজেলা ভূমি অফিস হাজীগঞ্জ-এর আয়োজনে  মঙ্গলবার ২৭ মে দুপুরে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণ এ মেলা ২০২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠান এবং জনসচেতনতামূলক সভা আয়োজন করা হয়।

এ উপলক্ষ্যে উপজেলা ভুমি অফিস প্রাঙ্গণে সহকারী কমিশনার ভূমি রিফাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মেলা শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন।

উক্ত সভায় হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, সাধারণ সম্পাদক খন্দকার আরিফ, হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন, সম্মানিত ভূমি সেবা গ্রহীতাবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।