ঢাকামঙ্গলবার , ২০ মে ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে রিকশা-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল দুজনের: আহত তিন

নিজস্ব প্রতিবেদক
মে ২০, ২০২৫ ৩:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁদপুরে রিকশা-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও তিনজন।

সোমবার (১৯ মে) দিবাগত রাত ১২টার দিকে শহরের কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কের চেয়ারম্যান ঘাট এলাকায় (ডিসি অফিসের সামনে) এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোটরসাইকেল চালক চাঁদপুর শহরের বাবুরহাট এলাকার চাঁদপুর সদরের উত্তর আশিকাটি গ্রামের মনির মালের ছেলে সমুদ্র মাল (২৫) এবং ব্যাটারিচালিত অটোরিকশার চালক মো. ঈশা। তার বাড়ি নাটোর জেলায়।

আহতরা হলেন- মোটরসাইকেল আরোহী রফিকুল (২৪), রিকশাযাত্রী আফজাল (২৬) এবং পথচারী সম্রাট (১৪)।

স্থানীয়রা জানান, চাঁদপুরে শহর থেকে বাবুরহাটগামী বেপরোয়া গতির মোটরসাইকেলটি যাত্রীবাহী একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী এবং রিকশাচালকসহ যাত্রীরা সড়কে ছিটকে পড়েন। এ সময় ঘটনাস্থলেই দুজন মারা যান এবং অন্যরা গুরুতর আহত হন।

 

চাঁদপুর সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বাহার মিয়া জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।