ঢাকামঙ্গলবার , ১৩ মে ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে ৩০ শহীদ পরিবারকে ৫৯ লাখ টাকার অনুদান প্রদান

নিজস্ব প্রতিবেদক
মে ১৩, ২০২৫ ১২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরে ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ৩০ পরিবারের অনুকূলে ৫৯ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহীদ পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম জাকারিয়া, সহকারী প্রকৌশলী শাহাদাত হোসেন চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, আন্দোলনকারী শিক্ষার্থী, শহীদ পরিবারের সদস্য এবং সাংবাদিকবৃন্দ।

শহীদ পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, ‘ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে কেউ তার সন্তান হারিয়েছে, কেউ তার স্বামী বা ভাইকে হারিয়েছে। আপনাদের প্রতি আমাদের সহমর্মিতা ও শ্রদ্ধা আছে। বিভিন্নভাবে আপনাদের আর্থিক অনুদান প্রদান করা হচ্ছে, তবে এই অনুদানের মাধ্যমে আপনাদের কষ্ট পুরোপুরি লাঘব করা সম্ভব নয়।’

তিনি আরও বলেন, ‘আমাদের কাছে এমন অভিযোগ এসেছে যে অনুদানের টাকা নিয়ে অনেক সময় পারিবারিক দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে। অনুরোধ করব—আপনারা যেন এমন পরিস্থিতি সৃষ্টি না করেন। পরিবারের মধ্যে যিনি অনুদানের প্রকৃত প্রাপক, কেবল তিনিই অনুদান পাবেন।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।