ঢাকামঙ্গলবার , ১৩ মে ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে ৪০০ চায়না দুয়ারি জাল জব্দ

নিজস্ব প্রতিবেদক
মে ১৩, ২০২৫ ৪:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁদপুর সদরে ছোট মাছ নিধনে ব্যবহৃত অবৈধ ৪০০ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে।

সোমবার (১২ মে) বেলা ১১টার দিকে শহরের বাসস্ট্যান্ড কুমিল্লা থেকে আসা বোগদাদ পরিবহনের একটি বাস থেকে এসব চয়না দুয়ারি জাল জব্দ করা হয়। উপজেলা মৎস্য দপ্তর ও কোস্টগার্ড চাঁদপুর স্টেশন যৌথভাবে এ অভিযানে চালায়।

চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক সোমবার (১২ মে) রাতে এসব তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের টহল সদস্যরা বাসস্ট্যান্ডে কুমিল্লা থেকে ছেড়ে আসা বোগদাদ পরিবহনের একটি বাস থেকে জালগুলো শহরের পুরান বাজার নিয়ে যাওয়ার সময় জব্দ করে। বিকেল ৪টার দিকে কোস্টগার্ড জব্দ জাল আগুনে পুড়িয়ে নষ্ট করে।

 

তিনি আরও জানান, জব্দ ৪০০টি চায়না দুয়ারি জালের আনুমানিক মূল্য ১৪ লাখ টাকা। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি।

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।