হাজীগঞ্জে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে মো. ইমাম হোসেন (৩) নামের শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১০ মে) দুপুরে উপজেলার ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের লাউকরা গ্রামের সর্দার বাড়িতে এ ঘটনা ঘটে।
শিশু মোহাম্মদ ইমাম হোসেন ওই বাড়ির মো. ইয়াসিন সর্দারের ছেলে।
ইউপি সদস্য রহমত উল্ল্যাহ জানান, প্রতিদিনের মতো মো. ইমাম হোসেন নিজ বাড়ির উঠানেই অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধূলা করছিল। বেশ কিছু সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে বের হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশুটিকে পুকুরের পানিতে ভাসে উঠে । পরে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
