ঢাকামঙ্গলবার , ৬ মে ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

শাহরাস্তিতে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
মে ৬, ২০২৫ ৫:৫৪ অপরাহ্ণ
Link Copied!

প্রত্যক্ষদর্শীরা জানান, মৃত নারীর পরনে ছিল সবুজ ও গোলাপী রঙের পোশাক। মরদেহের পাশে একটি জোড়া স্যান্ডেলও পানিতে ভাসছিল। ঘটনাটি দেখেই স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন এবং মরদেহ উদ্ধারের প্রস্তুতি নেয়।

পরে শাহরাস্তি ফায়ার সার্ভিস লোকজন লাশ উদ্ধার করে। এবং পুলিশ আইনি প্রক্রিয়া কাজ সম্পন্ন করে।

ওসি মোহাম্মদ আবুল বাশার বলেন, “মরদেহটি একজন মধ্যবয়সী হিন্দু নারীর বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এখনও পরিচয় শনাক্ত হয়নি। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।”

তিনি জানান, মৃত্যুর কারণ অনুসন্ধানে প্রাথমিক তদন্ত চলছে। এটি দুর্ঘটনা, আত্মহত্যা না কি অন্য কোনো অপরাধ-তা জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

এদিকে লাশ উদ্ধারের ঘটনায় মাজার এলাকা ও আশপাশের জনসাধারণের মধ্যে কৌতূহল ও আলোড়ন সৃষ্টি হয়েছে। স্থানীয় কেউ মরদেহের পরিচয় শনাক্ত করতে পারেননি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।