ঢাকাসোমবার , ৫ মে ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

গণহত্যার বিচার এবং আ.লীগ নিষিদ্ধের দাবিতে চাঁদপুরে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
মে ৫, ২০২৫ ২:৩০ অপরাহ্ণ
Link Copied!

২০১৩ সালে শাপলা চত্বর ও ২০২৪ সালে সংঘটিত গণহত্যার বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বাংলাদেশ খেলাফত যুব মজলিস চাঁদপুর জেলা শাখার উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার বিকেলে চাঁদপুর শহরের শপথ চত্বর বাইতুল আমিন জামে মসজিদের সামনে মিছিল-পূর্বক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ খেলাফত যুব মজলিস চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা তারেক হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি নূরে আলম।

বাংলাদেশ খেলাফত যুব মজলিস চাঁদপুর জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক ক্বারী শাহাদাত হোসাইনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর পৌর শাখা সাধারণ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম, চাঁদপুর সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবু হুরাইরা, লক্ষ্ণীপুর ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক মাওলানা আবু ইউসুফ হামিদী।

এ সময় বক্তারা বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকার ২০১৩ সালে শাপলা চত্বরে নির্বিচারে আলেম-ওলামা এবং মাদ্রাসা শিক্ষার্থীদের হত্যা করেছে। ২০২৪ সালে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে পাখির মতো গুলি করে মানুষ হত্যা করেছে। আওয়ামী লীগ গত ১৫ বছর দেশে গুম, খুন, হত্যা, লুটপাট চালিয়েছিল। কাজেই বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে। ৫ আগস্টের পর স্বৈরাচার বিরোধী সকল রাজনৈতিক দলের নেতা কর্মীদের মামলা প্রত্যাহার করা হচ্ছে। অথচ বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা কর্মীদের মামলা প্রত্যাহার করা হয়নি। অবিলম্বে এ সকল মামলা প্রত্যাহার করতে হবে।

বক্তারা আরো বলেন, আওয়ামী লীগ এই দেশ থেকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষে কথা বলা আলেম-উলামাদের নিশ্চিহ্ন করতে চেয়েছিল। তাদের নেতারা বলেছিল আল্লামা মামুন হকসহ অসংখ্য আলেমকে তারা বাংলাদেশে থাকতে দিবে না। অথচ ছাত্র জনতার আন্দোলনে মুখে আওয়ামী লীগ ও তার দোসররা দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। তাদের নেতারা ভারত থেকে দেশ বিরোধী চক্রান্তে লিপ্ত রয়েছে। তারা এখন গুজব লীগ ও জঙ্গি লীগের পরিণত হয়েছে।

তারা বলেন, অন্তবর্তী কালীন সরকারের প্রধান বলেছেন আওয়ামী লীগ এ দশে রাজনীতি করবে কি না সেটি তাদের সিদ্ধান্ত। কিন্তু আমরা মনে করি আওয়ামী লীগ এ দেশের রাজনীতি করবে কিনা সে সিদ্ধান্ত এ দেশের জনগণ নিবে। ৫ আগস্ট এদেশের ছাত্র জনতা সিদ্ধান্ত দিয়ে দিয়েছে যে, আওয়ামী লীগ এদেশের আর রাজনীতি করতে পারবে না। কারণ এদেশের ইতিহাসে আর কোন স্বৈরশাসক অভ্যুত্থানের পর দেশ থেকে পালিয়ে যায়নি।

বিক্ষোভ বিক্ষোভ কর্মসূচিতে  আরো বক্তব্য রাখেন, জেলা যুব মজলিসের সহ-সভাপতি মাওলানা ফজলুল করিম, প্রচার বিভাগের সম্পাদক মাওলানা হামিম, সংগঠক বিভাগের সম্পাদক হাফেজ মোজাম্মেল হোসাইন, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা শাহিদুল ইসলাম, জেলা প্রকাশনা সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, জেলা মজলিসে আমেলা সদস্য মাওলানা শরিফুল ইসলাম, মুফতি সাখাওয়াত হোসাইন, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস চাঁদপুর জেলা শাখার সভাপতি হাফেজ ইসমাইলসহ আরো অনেকে।

সমাবেশ শেষে এক বিরাট বিক্ষোভ মিছিল শপথ চত্বর থেকে বের হয়ে জোড়পুকুর পাড়, নতুন বাজার এবং ছায়াবানী মোড় হয়ে  হাসান আলী স্কুল মাঠে গিয়ে শেষ হয়। সেখানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস চাঁদপুর জেলা শাখার সাবেক সভাপতি হাফেজ নেয়ামত হোসাইন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।