ঢাকাবৃহস্পতিবার , ১ মে ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বৃটিশ নাগরিক বিতর্ক: আইডি কার্ড দেখালেন বিএনপি নেতা আনোয়ার হোসেন

নিজস্ব প্রতিবেদক
মে ১, ২০২৫ ৬:২১ পূর্বাহ্ণ
Link Copied!

শাহরাস্তির মেহের ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি আনোয়ার হোসেন খোকনকে বৃটিশ নাগরিক হিসেবে উল্লেখ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পুনঃবিবেচনার আবেদনের পর নিজের জাতীয় পরিচয়পত্র সাংবাদিকদের সামনে তুলে ধরেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন।

বুধবার (৩০ এপ্রিল ২০২৫) শাহরাস্তিতে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি তার জাতীয় পরিচয়পত্র তুলে ধরেন। ( ভোটার আইডি নং -৭৩৭ ৯০৭ ৬৯৮২)

এসময় তিনি বলেন, যারা আমার বিষয়ে অভিযোগ করেছেন তাঁরা বিষয়টি না জেনেই করেছেন। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত নির্দেশনা মোতাবেক আমাকে সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, যারা অপপ্রচার চালাচ্ছে তারা না বুঝেই অপব্যাখ্যা দিচ্ছেন। আশাকরি সকল বিতর্কের অবসান ঘটবে, আমি সবাইকে নিয়েই কলেজটির উন্নয়নে কাজ করবো।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন অভিভাবক সদস্য জানান, বিএনপির স্থানীয় কোন্দলের কারণে এটি করা হয়েছে।

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মোঃ মোস্তফা কামাল জানান, আনোয়ার হোসেন খোকন বৃটেনে থাকেন, তিনি বাংলাদেশের বৈধ নাগরিক আমাদের এলাকার গর্ব। সব বিষয়ে রাজনীতি করা ঠিক নয়।

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন শাহরাস্তি উপজেলার মেহের ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি মনোনীত হওয়ায় পর কয়েকজন সদস্য বিষয়টি পুনর্বিবেচনার আবেদন করেন। এনিয়ে “বৃটিশ নাগরিক কলেজ গভর্নিং বডির সভাপতি” শিরোনামে বিভিন্ন নিউজ পোর্টালে সংবাদ প্রচার করা হয়।

 

 

সূত্র : মেঘনা বার্তা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।