ঢাকামঙ্গলবার , ২৯ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে এম বিসমিল্লাহ ইন্টারন্যাশনাল হজ্ব প্রশিক্ষণ

হাজীগঞ্জ প্রতিনিধি
এপ্রিল ২৯, ২০২৫ ৬:৫৯ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের হাজীগঞ্জে এম বিসমিল্লাহ ইন্টারন্যাশনাল হজ্ব প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার দুপুরে হাজীগঞ্জ খাওয়া-দাওয়া হোটেল এন্ড চাইনিজ রেস্টুরেন্ট এর দ্বিতীয় তলায় এম বিসমিল্লাহ ইন্টারন্যাশনাল হজ্ব প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

হজ্ব প্রশিক্ষণ অনুষ্ঠানে হাজীগঞ্জ ভাই ভাই কমপ্লেক্স হোটেল পট্রিতে অবস্থিত এম বিসমিল্লাহ ইন্টারন্যাশনাল ট্রাভেলসের স্বত্বাধিকারী মোহাম্মদ মনিরুজ্জামান এর সভাপতিত্বে ও আলহাজ্ব মোহাম্মদ বিল্লাল সরদারের সঞ্চালনায় হজ্ব প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে নিবন্ধিত হাজীদের হজ প্রশিক্ষণ প্রদান করেন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি মাওলানা আব্দুর রউফ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ডা:  মমিনুল হক পাটোয়ারী, অধ্যাপক সেলিম মিয়া, ডা: তাজুল ইসলাম, হাজীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ দেলোয়ার হোসেন, স্বাগত বক্তব্য দেন এম বিসমিল্লাহ ইন্টারন্যাশনাল ট্রাভেলসের স্বত্বাধিকারী মোহাম্মদ মনিরুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন ইসলামিয়া হোমিও হলের প্রফেসর ডা: মো: একরামুল হক পাটোয়ারী, হজ্ব প্রশিক্ষণ অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ীগন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। বর্তমান ২০২৫ সালে এম বিসমিল্লাহ ইন্টারন্যাশনাল ট্রাভেলসের মাধ্যমে হজ করতে যাচ্ছেন ২৭ জন নারী ও পুরুষ হজ্ব যাত্রী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।