ঢাকাশনিবার , ২৬ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

হাইমচরে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২৬, ২০২৫ ১০:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

হাইমচর উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের মনিপুর মধ্যচরে এ ঘটনা ঘটে বলে ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজ জানান।

নিহতরা হল- ওই গ্রামের আজিজ ব্যাপারীর মেয়ে খাদিজা (৬) এবং তাজল দর্জির মেয়ে ও তানজিলা।

 

স্থানীয় ইউপি সদস্য মো. আ হাই দর্জি বলেন, ওই গ্রামের ৪ নাম্বার মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পুকুরে ওই দুই শিশু গোসল করতে আসে। অনেক সময় পরেও তারা বাড়িতে না ফিরলে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করে।

“পরে পুকুর পাড়ে তাদের কাপড় দেখে সন্দেহ হয়। এক পর্যায়ে পুকুরে জাল ফেলে লাশ উদ্ধার করা হয়।”

ইউপি চেয়ারম্যান শাহাদাত বলেন, শোকাহত পরিবারের সঙ্গে কথা বলেছেন। পরিবারের পক্ষ থেকে কারো ওপর কোনো অভিযোগ নেই। পরিবারের অসতর্কতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।