ঢাকাশনিবার , ২৬ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

মতলব উত্তরে পরিত্যক্ত ঝোপে মিলল ‘মেড ইন ইন্ডিয়া’ লেখা অস্ত্র

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২৬, ২০২৫ ১০:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পরিত্যক্ত ঝোপঝাড় থেকে ম্যাগাজিনসহ ১টি বিদেশি পিস্তল উদ্ধার করেছে থানা পুলিশ।

শনিবার (২৬ এপ্রিল) সকালে প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য জানান মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক।

পুলিশ জানায়, শুক্রবার রাত আড়াইটার দিকে মতলব উত্তর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) জাফর আহমেদ ও সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) মো. রবিউল হোসেন টহল ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে সাদুল্ল্যাপুর ইউনিয়নের নয়াকান্দি বেড়িবাঁধ সংলগ্ন ব্রিজের গোড়ায় ঝোপঝাড়ের ভিতরে বাজারের প্লাস্টিকের ব্যাগে বিশেষভাবে রক্ষিত ম্যাগজিনসহ একটি সক্রিয় বিদেশী পিস্তল উদ্ধার করে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক জানান, উদ্ধারকৃত পিস্তলটি ইন্ডিয়ার তৈরি যার গায়ে ইংরেজিতে মেড ইন ইন্ডিয়া লেখা আছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।