ঢাকাবৃহস্পতিবার , ২৪ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ফরিদগঞ্জে দাখিল পরীক্ষার প্রশ্ন ফাঁসের দায়ে মাদ্রাসা সুপার’সহ আটক তিন

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২৪, ২০২৫ ৬:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

ফরিদগঞ্জে দাখিল পরীক্ষার হাদিস বিষয়ের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় এক মাদ্রাসা সুপারসহ তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া।

ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে, ফরিদগঞ্জ মজিদিয়া এমএ কামিল মাদ্রাসা কেন্দ্রে।

আটক ব্যক্তিরা হলেন—এখলাশপুর মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ইকরাম হোসাইন হামিদ (৪৬), ফরিদগঞ্জ মজিদিয়া এমএ কামিল মাদ্রাসার নৈশ প্রহরী ইসমাইল হোসেন (৩২) এবং একই মাদ্রাসার চতুর্থ শ্রেণির কর্মচারী তারেকুল ইসলাম (৩০)

জানা যায়, ইসমাইল ও তারেকুল পরীক্ষার প্রশ্নপত্রের ছবি তুলে তা হোয়াটসঅ্যাপের মাধ্যমে মাওলানা ইকরাম হোসাইনের কাছে পাঠান। বিষয়টি নজরে আসার পর ইউএনও তৎপর হয়ে তিনজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।