ঢাকামঙ্গলবার , ২২ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় পাঁচ দাখিল পরীক্ষার্থী বহিষ্কার, চার শিক্ষককে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২২, ২০২৫ ২:২৮ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া উপজেলার দাখিল পরীক্ষার নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদরাসার কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে ৫ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পরীক্ষা চলাকালীন সময়ে অসদুপায় অবলম্বনে সহযোগিতা ও দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্রের দায়িত্বে থাকা ৪ শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়।

মঙ্গলবার (২২ এপ্রিল) দাখিলের বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের পরীক্ষা চলাকালীন সময়ে এ বহিষ্কারের ঘটনা ঘটে।

পরীক্ষার কেন্দ্র সূত্রে জানা গেছে, অসদুপায় অবলম্বন করার দায়ে বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- উপজেলার নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদরাসার শামীমা আফরিন, তামান্না আক্তার, তেতৈয়া দাখিল মাদরাসার গাজী মো. জাহিদ হোসেন ও আরমান হোসেন, কোমরকাশা জামালিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার পরীক্ষার্থী গাজী ইকরা আক্তার।

কচুয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ হেলাল চৌধুরি বলেন, নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদরাসা কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে ৫ পরীক্ষার্থী ও ৪ কক্ষ পরিদর্শককে চলমান সকল পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আমরা প্রতিটি কেন্দ্রে সুষ্ঠু ও নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কঠোর মনিটরিং করছি। কেউ যদি নিয়ম শৃঙ্গলা-ভঙ করে, তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। আজকের ঘটনাও তারই অংশ বলে জানান এ কর্মকর্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।