ঢাকাশনিবার , ১৯ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১৯, ২০২৫ ১১:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে ভোক্তা অধিকার জেলা কার্যালয় কর্তৃক ইলিশ চত্বর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ভোক্তা অধিকার আইন-২০০৯ অনুযায়ী নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার  তৈরি, পুরাতন মাংস, কাবাব বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় আবরার রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ রুটি বিক্রির জন্য সংরক্ষণ করা অরেঞ্জ ক্যাফেকে ৩ হাজার টাকাসহ মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

চাঁদপুর ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন।

 

জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ স্বেচ্ছায় পরিশোধ করেন।

 

এ সময় তারা পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন।

এছাড়া নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকারবিরোধী কাজ থেকে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

অভিযানকালে সকল ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য/ঔষধ বিক্রয় থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদদারী করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

 

অভিযানে পুলিশের একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।