ঢাকামঙ্গলবার , ১৫ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১৫, ২০২৫ ৫:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁদপুর জেলার সকল সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক দল ও সর্বস্তরের লোকজনের অংশগ্রহণে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়েছে।

সোমবার সকাল ১০টায় চাঁদপুর স্টেডিয়ামে বেলুন উড়িয়ে শোভা যাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনসহ অন্যান্য অতিথিরা। শোভাযাত্রাটি স্টেডিয়াম থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চাঁদপুর সরকারি কলেজে এসে শেষ হয়। শোভযাত্রা উদ্বোধন পূর্বে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, পহেলা বৈশাখ শুধুমাত্র নববর্ষ নয়, এটি আমাদের নিজস্ব সংস্কৃতি। এই দিনে আমরা জাতিসত্ত্বা ও নিজেদের সংস্কৃতি ফুটিয়ে তুলবো। অসম্প্রদায়িক চেতনা কোন দেশ যদি বেশি ধারণ করে, সেটি বাংলাদেশ। কারণ এই উৎসবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেরই অংশগ্রহণ রয়েছে। আর এটাই হচ্ছে আমাদের অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষণ।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকতের সঞ্চালনায় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

এছাড়াও নববর্ষ উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসনের নানা কর্মসূচির মধ্যে উল্লেখ্যযোগ্য আয়োজন হচ্ছে- ডাকাতিয়া নদী তীর সংলগ্নে ঘুড়ি উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এর আগে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ১২ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে ও জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে বৈশাখী মেলা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।