হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন করা হয়েছে।
সোমবার ১৪ এপ্রিল সকালে বিদ্যালয়ের মাঠে নানা কর্মসূচীর মধ্যদিয়ে এ বর্ষবরণ অনুষ্ঠিত হয়। কর্মসূচীর মধ্যেছিল জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ এসো এসো পরিবেশন,আনন্দ শোভাযাত্রা,আলোচনা, বৃক্ষরোপন ও গ্রামীণ খাবার (বিরনী) বিতরণ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ আকবার হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক মিজানুর রহমান তুহিন, ইউনুস মিয়া ও শিরিন আক্তার,নিলুফা বেগম, ইয়াসমিন আক্তার।
এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
