ঢাকারবিবার , ৬ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে বিএডিসির সাবেক চীপ প্রকৌশলী আনোয়ার হোসেন চিরনিদ্রায় শায়িত

চাঁদপুর ট্রিবিউন ডেক্স
এপ্রিল ৬, ২০২৫ ১২:২৩ অপরাহ্ণ
Link Copied!

হাজীগঞ্জে বিএডিসির সাবেক চীপ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আনোয়ার হোসেনের (৬৮) দাফন সম্পন্ন হয়েছে।

 

শনিবার রাতে রাজধানীর খিলগাঁও এলাকার নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

মোহাম্মদ আনোয়ার হোসেন স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও ছয় ভাইবোন’সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি মকিমাবাদ এলাকার ওয়াদুদ মেম্বার বাড়ির মরহুম আলহাজ্ব মো. আমিন মিয়ার বড় ছেলে ও হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজনের বড় ভাই।

 

রোববার দুপুরে বাদ জোহর হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে প্রথম জানাযা ও মকিমাবাদ বাইতুল ইজ্জত জামে মসজিদে দ্বিতীয় জানাযা শেষে মরহুমের নিজ বাড়ি হাজীগঞ্জ পৌরসভাধীন ৪নং ওয়ার্ড মকিমাবাদ এলাকার ওয়াদুদ মেম্বারের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানা গেছে, প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার হোসেন দীর্ঘদিন কিডনিজনিত রোগে আক্রান্ত ছিলেন।

তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবি সংগঠন, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি, গণ্যমান্য ব্যক্তিবর্গ শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানান।

 

উল্লেখ্য, ব্যাক্তি জীবনে তিনি মেধাবী ও কর্মঠ ছিলেন। তিনি সহকারী প্রকৌশলী হিসেবে সরকারি চাকরিতে যোগদান এবং প্রধান প্রকৌশলী (চীপ ইঞ্জিনিয়ার) থাকাকালীন অবসরে যান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।