ঢাকাবৃহস্পতিবার , ৩ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় ৪১ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেল দশ কিশোর

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৩, ২০২৫ ৬:২১ পূর্বাহ্ণ
Link Copied!

সমাজ পরিবর্তন ও ইসলামিক জীবন গড়ার লক্ষে শিশু-কিশোরদের নামাজের প্রতি আকৃষ্ট করতে পুরস্কারের ঘোষণা দিয়েছিলেন চাঁদপুরের কচুয়ার সহদেবপুর গ্রামের প্রবাসী সোহাগ মিয়াজী। সেই ঘোষণায় উদ্বুদ্ধ হয়ে টানা ৪১ দিন মসজিদে জামাতে নামাজ পড়ে সাইকেলসহ বিভিন্ন পুরস্কার জিতে নিয়েছে ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১০ শিশু-কিশোর তাছাড়া আরো ১০জনকে পবিত্র কোরআন শুদ্ধভাবে পড়ায় নগদ অর্থ ও পুরস্কার দেয়া হয়।

প্রবাসী সোহাগ মিয়াজী ও যুব সমাজের উদ্যোগে সহদেবপুর নুরানীয়া হাফেজিয়া মাদ্রাসায় ব্যতিক্রমী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার স্থানীয় লোকজন ও মুসল্লিদের উপস্থিতিতে তাদের পুরস্কৃত করা হয়।

শিশু-কিশোরদেরকে নামাজের প্রতি আকৃষ্ট করে মসজিদমুখী করার লক্ষ্যে এমন উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে। সোহাগ মিয়াজীর এমন ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন গ্রামবাসী।

এসময় উপস্থিত ছিলেন, সমাজসেবক কামাল হোসেন,নাজমুল বকাউল,ডা. মফিজুর রহমান,মো. নাছির, আল আমিন,জাকির হোসেন,জয়নাল আবেদীন,রাসেল আহমেদ সোহাগ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।