ঢাকাবৃহস্পতিবার , ৩ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

মতলব উত্তরে নদীতে গোসলে নেমে কিশোরীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৩, ২০২৫ ৬:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁদপুর নৌ-সীমানার মতলব উত্তরের ষাটনলে মেঘনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে সুমনা আক্তার (১২) নামে এক কিশোরীর করুন মৃত্যু হয়।

বুধবার (২ এপ্রিল) দুপুর অনুমান ২ টায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় কিশোরী সুমনা আক্তার। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে।

 

 

এলাকাবাসী জানান, কিশোরীর নাম সুমনা আক্তার। সে ভোলা জেলার দৌলতখান উপজেলার মধ্য জয়নগর গ্রামের সুমন আহম্মদের মেয়ে। নিহত সুমনা তার ভাইয়ের বাসায় বেড়াতে এসেছিল। তার ভাই মতলব উত্তরের লালপুর এলাকায় ভাড়া বাসায় থাকে। সেখান থেকে নদীতে গোসল করতে আসে ।

 

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সুমনা তার ভাইয়ের বাসা থেকে ভাতিজার সাথে দুপুরে মেঘনা নদীতে ষাটনল পর্যটন এলাকায় গোসল করতে নামেন। নদীতে নেমে সে সেখানে স্রােতের তোরে নদীর পানিতে তলিয়ে যায়। পরে আশ পাশের লোকজন পানিতে নেমে উদ্বারের জন্য অনেক খোঁজাখুঁজি করে ব্যর্থ হন।

 

 

পরে মতলব উত্তর ফায়ার সার্ভিসের সাব স্টেশন অফিসার জহিরুল ইসলাম বলেন, আমরা বেলা আড়াইটার দিকে খবর পাই। পরে ঘটনাস্থালে এসে উদ্ধারের জন্য কিশোরিকে অনেক খোঁজাখুঁজি করি। কিন্তু তাকে পাওয়া যাচ্ছিল না। পরে চাঁদপুর নৌ ফায়ার ইউনিটের ডুবুরিদের খবর দেয়া হয়। চাঁদপুরের ডুবুরি এসে সুমনা নামের কিশোরীকে মৃত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে নদীর তীরে নিয়ে আসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।