ঢাকাবৃহস্পতিবার , ২৭ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ঈদমুখো যাত্রীচাপ ঠেকাতে চাঁদপুর লঞ্চঘাটে ছয়টি স্পেশাল লঞ্চ

নিজস্ব প্রতিবেদক
মার্চ ২৭, ২০২৫ ৫:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

ঈদমুখো মানুষের যাত্রীচাপ ঠেকাতে চাঁদপুর লঞ্চঘাটে থাকছে ৬টি স্পেশাল লঞ্চ। তবে এতেও যদি না হয় যাত্রীর প্রয়োজনে স্পেশাল লঞ্চ আরও বাড়ানো হবে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) রাত থেকেই যাত্রীচাপকে মাথায় রেখে এসব লঞ্চ চলাচলের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। এ ছাড়াও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং শৃঙ্খলা রক্ষায় ঘাটেই খোলা হয়েছে কন্ট্রোল রুম।

 

জানা যায়, চাঁদপুরের লঞ্চঘাট দিয়ে চাঁদপুর নারায়ণগঞ্জ নৌরুটে ছোট ১৫টি এবং চাঁদপুর-ঢাকা নৌরুটসহ দক্ষিণাঞ্চলের অন্যান্য স্থানে ভায়া হিসেব ধরে সবমিলিয়ে ২০টির মতো বড় লঞ্চ নিয়মিত চলাচল করছে।

এসব তথ্য নিশ্চিত করে বিআইডব্লিউটিএ চাঁদপুরের ট্রাফিক বিভাগের উপপরিচালক বাবু লাল বৌদ্ধ বলেন, “ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আমরা বদ্ধপরিকর। তাই ৬টি স্পেশাল লঞ্চ প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনে লঞ্চের সংখ্যা আরও বাড়ানো হবে। ঘাটে শৃঙ্খলা রক্ষায় পুলিশি টহল টিমও খোলা হয়েছে।”

তিনি আরও বলেন, “ফিটনেসবিহীন কোন লঞ্চই এ রুটে নেই, সব ফিট। কাজেই যাত্রীরা নির্বিঘ্নে এ রুটে চলাচল করতে পারবেন। তবে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী কোন লঞ্চ পরিবহন করছে কিনা আমরা তাও খেয়াল রাখবো। এছাড়াও অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া লঞ্চগুলোর শিডিউল বিপর্যয় ঠেকাতেও আমরা তৎপর রয়েছি।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।