ঢাকাসোমবার , ২৪ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে ক্ষতিকর উপাদান দিয়ে শিশু খাদ্য তৈরির দায়ে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
মার্চ ২৪, ২০২৫ ৩:১৯ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরে ক্ষতিকর উপাদান দিয়ে শিশুখাদ্য তৈরির দায়ে কারখানা মালিককে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ সোমবার দুপুরে চাঁদপুর শহরের গুনরাজদী এলাকায় বাজার তদারকি অভিযানকালে এ জরিমানা করেন জেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান জানান, জেলা শহরের দক্ষিণ গুনরাজদি এলাকায় অভিযানকালে বিভিন্ন নাম-ঠিকানা ব্যবহার, ক্ষতিকর রং ও রাসায়নিক দ্রব্য মেশানো, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য তৈরির দায়ে ফারিয়া ফুড প্রোডাক্টস-এর মালিককে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক নজরুল ইসলাম এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।