ঢাকারবিবার , ২৩ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে ডাকাতিয়া নদীতে শিশু নিখোঁজ, আটক দুই

নিজস্ব প্রতিবেদক
মার্চ ২৩, ২০২৫ ৩:৩১ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুর শহরের ডাকাতিয়া নদীতে ডুবে স্কুল শিক্ষার্থী নিখোঁজ। দুপুরের বড়স্টেশন কয়লাঘাট এলাকায় গোসলে নেমে নিরব নামের (৯) তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নিখোঁজ হয়। নিরব এলাকার জাহাঙ্গীর কাজীর ছোট ছেলে। সে শহরের আক্কাস আলী রেলওয়ে একাডেমির তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী।

এদিকে নিখোঁজের পর ফায়ার সার্ভিস, কোস্ট গার্ডের ডুবুরি দলসহ স্থানীয়রা নিখোঁজ শিক্ষার্থীর খোঁজে নদীতে তল্লাশি অব্যাহত রেখেছে। এ ঘটনায় নৌকার দুই মাঝি মো. নাজমুল (২০) ও মো. নয়ন (২৪) কে আটক করে নৌ পুলিশ।

 

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম এস ইকবাল জানায়, দুপুরে কয়লাঘাট ডাকাতিয়া নদীতে নিরবসহ কয়েকজন গোসল করতে নামে। এ সময় তারা নদীর একপাশ থেকে অপরসাথে সাঁতার কেটে যাওয়ার সময় ইঞ্জিল চালিত নৌকার পাখার মধ্যে নিরব আঘাত পেয়ে নিখোঁজ হয়। এ ঘটনায় নৌকার দুই মাঝিকে আটক করা হয়। এ বিষয়ে তদন্ত শেষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।