ঢাকারবিবার , ২৩ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

মতলব উত্তরে ধর্ষণচেষ্টার শিকার দশ বছরের শিশু

নিজস্ব প্রতিবেদক
মার্চ ২৩, ২০২৫ ২:০৯ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুর মতলব উত্তরে লোক খুঁজতে দোকানে গেলে ১০ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী শিশুর পরিবার বাদী হয়ে মতলব উত্তর থানায় মামলা করেছেন।

 

শনিবার দুপুরে উপজেলার মুক্তিরকান্দির ভাণ্ডারী বাজারে এ ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী বাড়ির পাশে ভাণ্ডারী বাজরে এক লোককে খুঁজতে বজলুর রহমানের (৪৫) চায়ের দোকানে যায়। ওই সময় দোকানে ও আশপাশে কোনো লোকজন না থাকায় ভুক্তভোগীকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটি চিৎকার দিলে ধর্ষণে ব্যর্থ হয়ে পালিয়ে যায় ওই বজলুর রহমান। শিশুটি বাড়িতে গিয়ে বিষয়টি তার মাকে অবহিত করেন।

 

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। পুলিশ অভিযুক্ত আসামিকে গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।