ঢাকারবিবার , ২৩ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে কর্মসংস্থান সৃষ্টিতে অটো রিকশা ও ঢেউটিন বিতরণ

নিজস্ব প্রতিবেদক
মার্চ ২৩, ২০২৫ ১১:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁদপুরে কর্মসংস্থান সৃষ্টিতে মানবিক সহায়তা হিসাবে অটো রিকশা ও ঢেউটিন বিতরণ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী।

রবিবার (২৩ মার্চ) দুপুরে শহরের মিশন রোড শাহী জামে মসজিদ প্রাঙ্গণে মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয় দলটির পক্ষ থেকে । অনুষ্ঠানে অসহায় মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে মানবিক সহায়তা হিসেবে অটো রিক্সা ও ঢেউটিন বিতরণ করেন নেতাকর্মীরা।

 

শহর জামায়াতের আমির মোঃ শাজাহান খান এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জামাতের আমির মোঃ বিল্লাল হোসেন মিয়াজী।

অনুষ্ঠানে জেলা জামাতের আমির জানান, অসহায় মানুষকে সহায়তা করতে তাদের এই কর্মসূচি। ভবিষ্যতে ও অসহায় মানুষদের পাশে এই ধরনের কর্মকাণ্ডে জামাত ইসলামী থাকবে।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা জামাতের সহ-সেক্রেটারি সাইফুল ইসলাম সবুজসহ দলটির অন্যান্য নেতাকর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।