ঢাকাশনিবার , ২২ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ঈদযাত্রায় প্রস্তুত চাঁদপুর লঞ্চ টার্মিনাল

নিজস্ব প্রতিবেদক
মার্চ ২২, ২০২৫ ১২:৪০ অপরাহ্ণ
Link Copied!

ঈদে ঘরমুখো যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে প্রস্তুত হচ্ছে চাঁদপুর লঞ্চ টার্মিনাল। নৌপথ নিরাপদ ও ভাড়া তুলনামূলক কম হওয়ায় যাত্রীদের অনেকেই সদরঘাট হয়ে বাড়ি ফেরেন। বাড়তি চাপ সামলাতে সতর্ক রয়েছে লঞ্চ চালকরা।

 

তবে চাঁদপুর লঞ্চ টার্মিনালে অপেক্ষমাণ যাত্রীদের জন্য প্রয়োজনীয় সুবিধা নেই। বিশ্রামাগার ও টয়লেটের অভাবে দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। বিশেষ করে বিপুলসংখ্যক যাত্রীকে একমাত্র গ্যাংওয়ে দিয়ে চলাচল করতে হয়, যা ভোগান্তি বাড়ায়।

 

এবার ঈদযাত্রা নির্বিঘ্ন করতে তিনটি নতুন গ্যাংওয়ে ও পর্যাপ্ত পন্টুন স্থাপনের উদ্যোগ নিয়েছে বিআইডব্লিউটিএ। সংস্থাটির উপপরিচালক মো. বছির আলী খান জানান, ‘ঈদের আগেই যাত্রীসেবা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষায়ও পদক্ষেপ নেয়া হয়েছে।’
 
চাঁদপুর-ঢাকা, চাঁদপুর-নারায়ণগঞ্জসহ বিভিন্ন নৌপথে চলাচলকারী ৪০টির বেশি লঞ্চ ঈদে যাত্রীদের চাপ সামলাতে প্রস্তুত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।