ঢাকাশুক্রবার , ২১ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

৩০০ শিক্ষার্থীর অংশগ্রহণে কুরআন প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক
মার্চ ২১, ২০২৫ ৬:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

মাগুরায় বার্ষিক কুরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) মাগুরা জেলা মডেল মসজিদ মিলনায়তনে আদ দাওয়াহ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

 

এই প্রতিযোগিতায় ৩০০ শিক্ষার্থী অংশ নেয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

এতে অতিথি ছিলেন, মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের বাংলা বিভাগের প্রধান দেলোয়ার হোসেন খান। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন, মুফতি রেজাউল করীম, মুফতি আরিফুল হক, মুফতি লোকমান হোসেন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম সাইফ, অ্যাডভোকেট মাজহারুল ইসলাম, দৈনিক যুগান্তর পত্রিকার মাগুরা জেলা প্রতিনিধি সাংবাদিক আবু বাসার আখন্দ।

আদ দাওয়াহ ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে হাফেজ মো. সাকিবুল ইসলাম বলেন, প্রতিবছর মাদরাসা শিক্ষার বাইরে সাধারণ শিক্ষার্থীদের পবিত্র আল-কুরআন তিলাওয়াত শেখা এবং তদানুযায়ী আমল করার প্রতি উদ্বুদ্ধ করার লক্ষ্যে আদ দাওয়াহ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এক ঘণ্টার মাদরাসা কর্মসূচির আওতায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৪০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করাসহ অংশগ্রহণকারী সবাইকে পুরস্কার দেওয়া হয়েছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।